4/26/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২৫ এপ্রিল ২০২৬
সেবায়েত নয়ন সাধুর নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গত ১৯ এপ্রিল রাত ৯ টার দিকে কক্সবাজার সদর উপজেলায় খুরুশকুল ইউনিয়নে অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে মন্দির থেকে দুজন অজ্ঞাত ব্যক্তি ডেকে নিয়ে যায়। নিঁখাজের পর পরই সেবায়েতের স্ত্রী অঞ্জনা শীল থানায় বিষয়টি অবহিত করেন। এর ৩ দিন পর ২২ এপ্রিল মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যা করে মন্দির থেকে দূরে গহীন বনে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় তাঁর অগ্নিদগ্ধ মরদেহে উদ্ধার করা হয়েছে। ঐক্য পরিষদ এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অনতিবিলম্বে এ ঘটনার জন্যে দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।


