5/21/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২০ মে ২০২৬
ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (২০ মে, ২০২৬) ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকবৃন্দ ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার উপর জোর গুরুত্ব আরোপ করেছেন| তাঁরা আশা প্রকাশ করেন যে, ইতোমধ্যে জাতীয়ভাবে উত্থাপিত সংখ্যালঘুদের ৮ (আট) দফা দাবি পূরণে সরকার আন্তরিকতার সাথে এগিয়ে আসবেন|


