8/23/2026
প্রেস বিজ্ঞপ্তি - ২৩ আগস্ট ২০২৬
রংপুরে একই পরিবারের চার জনের নির্মমভাবে হত্যার সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
গতকাল শনিবার রাতে পুলিশ রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীতম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতোমধ্যে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ রায়কে গ্রেফতার করেছে। সিআইডি জানিয়েছে, গত ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার রাতে গলায় রশি ও গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়।


